মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নির্বাচনকালীন সাংবাদিকদের নিরাপত্তা, দায়িত্ব পালনের সময় করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গঠনমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচন সংশ্লিষ্ট নানা সমস্যা, চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ সাংবাদিকদের মতামত মনোযোগসহকারে শোনেন এবং প্রতিটি বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা ও প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ সাহা, গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জোবায়ের হোসেন, সাংবাদিক মোস্তফা জামান, সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার, মোঃ শিহাব উদ্দিনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নির্বাচনকে ঘিরে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *