লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভা এলাকার নয়াপাড়া দুরঞ্জ গ্রামের বাসিন্দা , প্রথম জীবনে ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক। তারপর হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসায় তৎকালীন সাবেক ইংরেজি শিক্ষক ও কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক আলহাজ্ব লুৎফর রহমান বার্ধক্য জনিত কারণে তিনি ২৪ শে জানুয়ারি ২০২৬ শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকাল সাড়ে ৪ টায় ধুরঞ্জ গ্রামে তার চাতাল সংলগ্ন পশ্চিম পাশে খোলা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্ব মুহূর্তে বক্তব্য রাখেন হাতিয়র কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, ছাত্র শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, ঝামুটপুর দাখিল মাদ্রাসা সুপার হাফিজুর রহমান, ছাত্র উপজেলা জামায়তে আমির মাওলানা মনসুর রহমান, মরহুমের বড় জামাই আমজাদ হোসেন সহ আরো অনেকেই। জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ১ স্ত্রী ৩ কন্যা সন্তান, নাতি ,নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে, সবাইকে ছেড়ে তিনি চলেই গেলেন না ফেরার জগতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
