সৈয়দ মুনিরুল হক নোবেল
জেলা শিল্পকলা একাডেমি ময়মনসিংহের আয়োজনে, ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায়, বাংলা একাডেমির সমন্বয়ে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ টাউন হলে শনিবার সকালে দুইদিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য মেলা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব, লেখক ও গবেষক কে এইচ মাসুদ সিদ্দিকী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ এহতেশামুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। সঞ্চালনা করেন, ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ আনোয়ার হোসেন। এই সাহিত্য মেলায় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার সাহিত্যানুরাগী কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন।
