লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয় কার্যালয় আয়োজনে ও সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বিনিফিট প্রোগ্রাম (simcbp) শীর্ষক প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ২১ শে জানুয়ারি ২০২৬ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে ” যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা”এ প্রতিপাদ্য সামনে রেখে, মা ও শিশু সহতায় কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ বিষয়ক পৌরসভা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরিন জাহান ও কালাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন।
পৌরসভা কমিটির সদস্যদের মাঝে মা ও শিশু সহতায় কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *