লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ১৯শে জানুয়ারি ২০২৬ সোমবার বিকাল ৪ টায় জয়পুরহাট ২ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী জনাব আব্দুল বারী মহোদয়ের বাসভবনে বিএনপি,দলীয় কার্যালয়ে কালাই উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক জনাব ইব্রাহিম হোসেন ফকিরের সভাপতিত্বে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের সাবেক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ,বীর উত্তম এর ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্তঅনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর,জয়পুরহাট ২ আসনের ত্রয় দশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলের মনোনীত প্রার্থী জনাব আব্দুল বারী মহোদয়। তিনি শহীদ মেজর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তুলে ধরে বক্তব্য শেষ করেন। কালাই পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আব্দুল আলীম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন কালাই পৌর বিএনপি আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই উপজেলা শাখা বিএনপির যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, পুনট ইউনিয়ন বিএনপি সভাপতি আনিসুর রহমান, উদয়পুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ইউনুস আলী, জিন্দাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সবুর, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজ উদ্দিন, অধ্যক্ষ শাহজাহান আলী,মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা বিএনপির নেতা ক্ষেতলাল কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলী, জয়পুরহাট জেলা সাবেক যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক যুবনেতা হিরো তালুকদার সহ অনেকে। এ সময় উপজেলা ও পৌর বি এন পি, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির সর্বস্তরের নেতা কর্মী অত্র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
