লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে সাজা প্রাপ্ত আসামীকে আটক করেছে কালাই থানা পুলিশ। কালাই পৌরসভা এলাকা সরাইল গ্রামের বাসিন্দা মৃত্ আব্দুস সাত্তারের ছেলে আব্দুল রশিদ ৫০ বোতল ফেনসিডিল সহ পুলিশের হাতে আটক হয়। ১৫ ইং মার্চ ২০১৬ সালের ১৭.১৫ ধারা ২৫ ( বি ) এর ১ ( বি ) ১৯৭৪ সালের বিশেষ আইনে ধারা মোতাবেক উক্ত আসামী কে ৫ বছর সাজা দেওয়া হয়। সাজা হওয়ার পর থেকেই সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। থানা সূত্রে জানা যায় সে ঢাকায় গিয়ে বিভিন্ন জায়গায় সিএনজি চালিয়ে বেড়াতো । ১৭ ই জানুয়ারি ২০২৬ শনিবার দিবাগত রাতে কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি ) রফিকুল ইসলাম ও তদন্ত ইন্সপেক্টর দীপেন্দ্রনাথ সিংহের সার্বিক তত্ত্বাবধানে সাজা প্রাপ্ত আসামীকে কালাই থানা এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে রাজধানী ঢাকা চৌকশ একটি টিমের মাধ্যমে এবং তথ্য ও প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে তাকে ঢাকা রাজধানী হাতিরঝিল থানা মধুবাগ এলাকা থেকে উল্লিখিত সাজা প্রাপ্ত পলাতক আসামীকে আটক করে কালাই থানায় নিয়ে আসা হয়। পরের দিন ১৮ই জানুয়ারি ২০২৬ রবিবার সকালে আসামী আব্দুর রশিদকে জয়পুরহাট জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ তথ্যটি কালাই থানা তদন্ত ইন্সপেক্টর এর কাছ থেকে জানা গেছে।
