রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত প্রার্থী ৫ মিনিট দেরি করে জমা দিতে যান কিন্তু দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা না নেওয়ায় কান্না করা আলোচিত সেই প্রার্থী আব্দুল্লাহ বাদশা মনোনয়ন পত্র জমা দিলেন । ১৪ জানুয়ারি বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিকট এই মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র ৫ মিনিট দেরি করে যাওয়ার কারণে তার মনোনয়নপত্র জমা নেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। মনোনয়ন জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই কান্নাকাটি শুরু করে দেন এই প্রার্থী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমে প্রচার ও ব্যাপকভাবে ভাইরাল হয়।

পরে হাইকোর্টে রিট করেন আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমোদন দেন। পরে বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এবিষয়ে জানতে আব্দুল্লাহ বাদশাকে ফোন দিলে তিনি বলেন, “সময় বিলম্বের কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র জমা না নিলে আমি হাইকোর্টে রিট করি। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে আজ জেলা রিটার্নিং কর্মকর্তা নিকট মনোনয়নপত্র জমা দিয়েছি। দুই একদিনের মধ্যেই মনোনয়ন বৈধতা বিষয়ে ফলাফল পেয়ে যাবো। নতুন কোন সমস্যা না হলে আমি শেরপুর ২ আসন থেকে ঈগল পাখি প্রতীকে নির্বাচন করবো ইনশাআল্লাহ।”

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *