লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কলাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ই জানুয়ারি ২০২৬ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে গণভোট ও ত্রয় দশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ কর্মশালার শুভ উদ্বোধন করেন,কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। উদ্বোধনের পর তিনি গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্ব পালন ও জনগণের মাঝে জনসচেতনতার জন্য
সুন্দর ও স্বচ্ছ ভাবে গণভোট ও ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা ও ভালোভাবে জনসচেতনতা সৃষ্টি করতে হবে । এছাড়াও বলেন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এরপর উপজেলা নির্বাচন অফিসার জনাব ফেরদৌস আলমের সভাপতিত্বে “গণভোট সংসদ নির্বাচন ,দেশের চাবি আপনার হাতে”এ প্রতিপাদ্য সামনে রেখে আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, জন প্রতিনিধি, হিন্দু, কল্যাণ সমিতির প্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তিনি প্রজেক্টরের মাধ্যমে উক্ত অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যের মাধ্যমে গণভোটের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি (কালাই) জনাব ইফতেকার রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর আচরণ বিধি বিষয়ে আলোচনা করেন এবং প্রত্যেক ভোটারদের আচরণ বিধি মেনে চলার কথা বলিয়ে ওনী বক্তব্য শেষ করেন। তারপর বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি) জনাব রফিকুল ইসলাম। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি ঠিক রাখতে বলেন আইন ভঙ্গকারী ও বিশৃঙ্খলা কারী ব্যক্তি যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানে কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এরপর শিক্ষকগণের এ পক্ষ থেকে মোলামগাড়ি হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন ও ওমর কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক জান্নাতুল ফেরদৌস রিতূ,ইমামদের মধ্য থেকে মাওলানা খলিলুর রহমান তিনারা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম কে বিভিন্ন ধরনের প্রশ্ন করলে ওনী দক্ষতার সাথে সুন্দরভাবে ভোটের বিধি বিধানের কথা তুলে ধরে প্রত্যেক জনের প্রশ্নের উত্তর সুন্দরভাবে উপস্থাপন করেন। এছাড়াও নির্বাচনের দিন সকল ভোটার ভোট কেন্দ্রে গিয়ে যেন সুন্দর ও সুষ্ঠু পরিবেশ ভোট প্রদান করতে পারেন এ বিষয়ে সকলের সহযোগিতা চেয়ে তিনি অত্র উদ্বুদ্ধ করুন কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, জনপতিনিধি, সনাতন (হিন্দু )সম্প্রদায়ের নেত্রবৃন্দ ,কল্যাণ সমিতির প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *