আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

এলাকার সাধারন জনগনের ভাষায় এবার একজন সৎ্ শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমুর্তির প্রার্থীকে নির্বাচিত করতেই হবে।আর সেই যোগ্য মানুষটি হলেন সালমান উমর রুবেল
ময়মনসিংহ ১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে শীর্ষে অবস্থান করছেন তরুন সমাজসেবক সালমান ওমর।বিভিন্ন জরিপ ও মাঠ পর্যায়ের গণমতের ভিত্তিতে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ নাম মোহাম্মদ সালমান ওমর। জনগণের পাশে থেকে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি
জাতীয় সংসদের ১৪৬ নং আসন ময়মনসিংহ ১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে শীর্ষে অবস্থান করছেন তরুন সমাজসেবক সালমান ওমর।আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন।বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে দীর্ঘ দিন ধরে ময়মনসিংহ-১ আসনের সর্বস্তরের জনগণের পাশে থেকে সর্বসাধারণের সেবায় নিয়োজিত আছেন তিনি। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের সেবাই নিয়োজিত থাকার ইচ্ছা পোষণ করেন মোহাম্মদ সালমান ওমর। তিনি বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হলেও ময়মনসিংহ-১ আসনের ভোটারদের ভালোবাসায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করছেন । তিনি মানুষের ভালোবাসা ও নিঃস্বার্থ সহযোগিতা পেয়ে অঙ্গীকারবদ্ধ হন । সালমান ওমর বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ কোন রকম জনপ্রতিনিধি না হয়েই আপনাদের পাশে ছিলাম এলাকাবাসীর দুর্ভোগ কমাতে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি, আপনাদের সহযোগিতা অব্যহত থাকলে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা হবে উন্নয়নের রোল মডেল।’তিনি শুধু একজন সম্ভাবনাময় প্রার্থীই নন, বরং সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছেন। বিশেষ করে তরুণদের মাঝে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সৎ, নম্র, দায়িত্বশীল এবং ভদ্র রাজনীতির প্রতিচ্ছবি হিসেবেই তাকে দেখছে এলাকাবাসী। নির্বাচনী মাঠে তার ব্যাপক গণসংযোগ, জনগণের সাথে সরাসরি মতবিনিময় এবং জনস্বার্থে তাঁর সুস্পষ্ট অবস্থানই তাঁকে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।এলাকার সাধারণ জনগণের ভাষায় “এবার একজন সৎ, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীকে নির্বাচিত করতেই হবে, আর সেই যোগ্য মানুষটি হলেন সালমান ওমর।
সুজন-সুশাসনের জন্য নাগরিক ময়মনসিংহের সভাপতি এডভোকেট শিব্বির আহমেদ লিটন বলেন সালমান ওমর তার সামাজিক দায়িত্বশীলতার করণেই ময়মনসিংহ-১ আসনে জনপ্রিয় হয়ে উঠেছে । তিনি বলেন অন্যায়, অবিচার, পেশীশক্তির প্রভাব, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকের আখড়া ও দখলদারিত্ব বিরুদ্ধে সোচ্চার এই তরুণ প্রার্থী ।হালুয়াঘাটবাসীদের নিকট থেকে জানা যায় সালমান ওমর, গত এক যুগেরও বেশি সময় ধরে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ফ্রি চক্ষু ক্যাম্প আয়োজন করে আসছে। এখন পর্যন্ত ৭৫ হাজার ৭২৮ জন রোগীকে প্রাথমিক সেবা এবং ৭ হাজার ১৫ জনের ছানি অপারেশন বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সালমান ওমরের এই মানবিক কর্ম তাঁকে জনগনের হৃদয়ে স্থান দিয়েছে । হালুয়াঘাটবাসীরা দৃড়চিত্তে বলেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *