লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ শে ডিসেম্বর ২০২৫ সোমবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামান, কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল ইসলামের প্রতিনিধি এসআই তোফায়েল আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার সুমন কুমার দেবনাথ, উপজেলা বন উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ ,কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান ও নায়েবে আমির আব্দুর রউফ, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান, কালাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী তানভিরুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সামিউল হক সহ আরো অনেকে। সমাপনী বক্তব্য উক্ত সভার সভাপতি ইউএনও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য বিষয় ভালো রাখার জন্য সকলের সহযোগিতা চেয়ে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *