মোঃ মোরশেদ মিয়া
প্রতিনিধি (গাইবান্ধা)
আগামীকাল রোববার থেকে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলাতেও জুনিয়র, দাখিল অষ্টম ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষায় জেলায় মোট প্রায় ৫ হাজার পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯শ ৮৪ জন এবং দাখিল অষ্টম ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩৫ জন।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৯৪ জন, সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০৬ জন, পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯৭ জন, ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭০ জন, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৯৬ জন, সাঘাটার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৫৬৩ জন এবং গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১৫৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।
দাখিল অষ্টম ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় গাইবান্ধা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৮৬ জন, পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১৪ জন, সুন্দরগঞ্জের ধুমাইটারী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৮৯ জন, গোবিন্দগঞ্জের গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ৬৩৪ জন, সাদুল্লাপুরের নিয়ামতনগর এন.ইউ শাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৭৩ জন, সাঘাটার বোনারপাড়া এম.ইউ আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩০৭ জন এবং ফুলছড়ির দক্ষিণ বুড়াইল আদর্শ দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৯২ জন পরীক্ষার্থী অংশ নেবে।
জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, ইতোমধ্যে কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার থেকে শুরু হয়ে আগামী ৩১ ডিসেম্বর বুধবার পর্যন্ত মোট ৫টি বিষয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
