আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রাক বড়দিন উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে আজ ২০ ডিসেম্বর শনিবার সকালে ধাইরপাড়া কালচারাল একাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রথমে অতিথিদের ফুল দিয়ে বরণ, পরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উক্ত আলোচনা সভায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রিন্স জেমসন দিও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান অনন্যা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঘোষগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আল রাজি কমল। উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, ট্রাইবাল এসোসিয়েশনের সহ সভাপতি নিক্সন রুরাম, পুলক মারাক, ভালুকাপাড়া প্যারিসকাউন্সিলের জেনারেল সেক্রেটারি লিলিয়ান পাঠাং। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *