লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তপো ধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা ঘটানোর পর উপজেলা প্রশাসনের নেতৃত্বে কালাই বাস স্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রেখে পুষ্প স্তবক অর্পণ করেন কালাই উপজেলা প্রশাসন , কালাই থানা ,পৌরসভা ,মুক্তিযোদ্ধা সংসদ, কালাই ,ক্ষেতলাল ,আক্কেলপুর, জয়পুরহাট – ২ আসনে বিএনপির দলের মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী সাবেক ডিসি, সাবেক কমিশনার ও সাবেক সচিব জনাব আব্দুল বারী মহোদয়, কালাই উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সকল সহযোগী সংগঠন, কালাই থানা ও পৌর ছাত্রদল, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালাই পল্লী বিদ্যুৎ অফিস, কালাই ফায়ার সার্ভিস স্টেশন , কালাই সরকারি মহিলা কলেজ, কালাই কাকলি শিশু নিকেতন ও সদর হাই স্কুল, কালাই টেকনিক্যাল কলেজ, কালাই প্রেসক্লাব,ব্যাংকার্স ক্লাব, জি আর ডিএম, তলায় রেজিস্ট্রার ও দিল্লি অফিস,ওমর কিন্ডারগার্টেন স্কুল ও কালাই উপজেলা শাখা যুব অধিকার দল। পুষ্প স্তবক অর্পনের পর শহীদদের স্মৃতির প্রতি স্মরণ রেখে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কালাই মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব শায়েখ মাওলানা মোঃ মামুনুর রশিদ মামুন।এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিএনপি,জামায়াত দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ, সুশীল সমাজের ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
