‎হিজলা প্রতিনিধি
‎বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়নের চরপত্তনী ভাঙ্গা রানির হাট বাজারে শুক্রবার বিকেলে এক বিক্ষোভ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। ‎প্রতিবাদ সমাবেশ থেকে অভিযোগ করা হয়, গুয়াবাড়ীয়া ইউনিয়ন যুবদল নেতা এবং চর পত্তনী ভাঙ্গা ২ নং ওয়ার্ডের বাসিন্দা সাহাবুদ্দিন সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয় ও প্রতিবাদকারীরা জানান, সম্প্রতি গুয়াবাড়ীয়া ইউনিয়ন যুবদল নেতা সাহাবুদ্দিন এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হন। এর জের ধরে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নয়ন সরদার, তুহিন সরদার, শাকিল ফকির গংরা রাতের আঁধারে তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে সাহাবুদ্দিন কে গুরুতর আহত করা হয় এবং তাঁকে হত্যার চেষ্টা করা হয়। ‎প্রতিবাদকারীরা আরও অভিযোগ করেন, অভিযুক্ত সন্ত্রাসীরা সাহাবুদ্দিন কে কুপিয়ে হত্যার চেষ্টা করার পর উল্টো নিজেদের দোকানে আগুন ধরিয়ে দেয়। এরপর ওই আহত যুবদল নেতা ও প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে।
‎এই বর্বরোচিত হামলা ও উল্টো মামলার প্রতিবাদেই স্থানীয় রানির হাট বাজারে শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে হামলাকারী নয়ন সরদার, তুহিন সরদার, শাকিল ফকির গংদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে, তারা যুবদল নেতা সাহাবুদ্দিন এর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *