লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২২ শে অক্টোবর ২০২৫ বুধবার দুপুর পৌনে ১২
টায় উপজেলা কৃষি অধিদপ্ত র চত্বরে উপজেলা কৃষি অফিসার জনাব হারুনুর রশিদ এর সভাপতিত্বে ২০২৫ – ২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন শাক সবজি এর বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। উদ্বোধনের পর তিনি বক্তব্যের মাধ্যমে বলেন শাকসবজি চাষ করে কোন লস নেই বরং লাভবান হওয়া যায় । কৃষকদের শাকসবজি লাগানোর পরামর্শ দেন এবং ঠিকমতো পরিচর্যা ও অতিরিক্ত সার ব্যবহার না করার কথা জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব হারুনুর রশিদ তিনি তার বক্তব্যে বলেন পৌরসভা সহ ৫ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক ৪ শত ৩০ জন চাষীকে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। তার মধ্যে ২ শত ৩০ জন বসত বাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজি শুধু ৭ ধরনের সবজির বীজ সহায়তা পাবে। ২ শত জন কৃষক মাঠে চাষ যোগ্য তাদেরকে সহায়তা দোয়া হবে সবজি লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার যেকোনো একটি ফসলের বীজ। প্রতি জন ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার পাবেন। ওইসব কথা বলিয়ে তিনি কথা বলা শেষ করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আব্দুল্লা, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, প্রতিটি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
