লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনে আয়োজনে ২২শে অক্টোবর ২০২৫ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”এ প্রতিপাদ্য সামনে রেখে বিশাল রালি বের হয়ে সড়ক প্রদক্ষিণের শেষে উপজেলা
পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে জাতীয় নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন। তিনি বলেন আইন মেনে চললে নিরাপদে থাকা যায় এবং বেপরোয়া ভাবে গাড়ি চালানো কারো ঠিক নয় সতর্কতার সাথে গাড়ি চালানোর কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এরপর বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, উপজেলা ইঞ্জিনিয়ার সুমন কুমার দেবনাথ, উপজেলাপরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার আজমা বেগম, কালাই ডিফেন্স ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার(ভারপ্রাপ্ত) শাহ্ আলম, কালাই কাকলি শিশূ নিকেতন সদর হাই স্কুলের শিক্ষার্থী মশিউর রহমান ।সমাপনী বক্তব্যে অত্র সভার সভাপতি ইউএনও মহোদয় বলেন প্রত্যেক গাড়ি চালকদের প্রশিক্ষণ নেওয়া জরুরী। নিয়ম নিতী মেনে গাড়ি চালালে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব সবাইকে কম গতিতে এবং তাড়াহুড়া করে গাড়ি না চালানোর পরামর্শ দিয়ে তিনি সভা সভাপতি ঘোষণা করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীগণ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
