স্থানীয় প্রতিনিধি

র‍্যাব-১৪, ময়মনসিংহ এর সদর ব্যাটালিয়ন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্র দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্থান হতে বন্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচারের জন্য বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য উক্ত অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্রের উপর র‍্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ১৩ জুন ২০২৩ খ্রি. বিকাল অনুমান ০৫.১৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন গড়পরারী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ০১। মোঃ এনামুল হক (৪৫), পিতাঃ মৃত শামসুল হক, আসামী ০২। মোঃ রিপন মিয়া (৩০), পিতাঃ আব্দুর রশিদ, উভয় সাং- ঘর পয়ারী, থানাঃ ফুলপুর, জেলাঃ ময়মনসিংহদ্বয়’কে র‍্যাব-১৪, ময়মনসিংহ এর সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় ০২টি তক্ষক উদ্ধারপূর্বক জব্দ করে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, উক্ত তক্ষকগুলো তারা সিলেট জেলা হতে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে।

উক্ত বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় বন্যপ্রাণী সংরক্ষন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *