সামদানি হোসেন বাপ্পি
তোমাদের বিজয়ে গর্বিত ঐতিহ্যের জনগণ এই শ্লোগানে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৩ জুন ২০২৩ সন্ধ্যা সাতটায় অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম ময়মনসিংহে ৪১ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ২০২৩ এর চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা ক্রিকেট দলের বর্ণাঢ্য সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফ আহমেদ এমপি মাননীয় প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোস্তাফিজার রহমান জেলা প্রশাসক ময়মনসিংহ ও সভাপতি ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। স্বাগত বক্তব্য রাখেন এহতেশামুল আলম,সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিকুর রেজা বিশ্বাস বিভাগীয় কমিশনার ময়মনসিংহ বিভাগ, দেবদাস ভট্টাচার্য বিপিএম ডিআইজি বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ, জনাব মাসুম আহমেদ ভূঁইয়া পিপিএম পুলিশ সুপার ময়মনসিংহ ও সহ-সভাপতি ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, এম এ ওয়াহেদ সদস্য বাংলাদেশ দাবাডি ফেডারেশন।
