সামদানী হোসেন বাপ্পি
ময়মনসিংহ

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার খানাখন্দ সংস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরী শেষ মোড় থেকে জামতলা মোড় পর্যন্ত এলাকার প্রধান সড়কে এ সংস্কার কাজ সম্পন্ন হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শেষ মোড় জামতলা মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বড় বড় খানাখন্দে ভরে ছিল। এতে পথচারী ও যানবাহন চালকদের জন্য চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হতো। নগরী দীর্ঘ সময় ধরে রাস্তাটির সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছায়। বিষয়টি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান নজরে এলে তিনি নেতা-কর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন। পরে বৃহস্পতিবার দুপুরে নিজ নেতৃত্বে সংস্কার কাজ সম্পন্ন করেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, রাস্তাটি বড় বড় গর্তে ভরা থাকায় চলাচল ছিল কষ্টসাধ্য। এখন সংস্কার হওয়ায় মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব হয়েছে।
এ প্রসঙ্গে যুবদল নেতা আবু সাঈদ ফরহান বলেন,“দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কষ্ট দেখে আমরা বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের পরিবার মিলে এই উদ্যোগ নিয়েছি। আমরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”তিনি আরও সকল নেতাকর্মীকে জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *