লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা শাখা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামদের আয়োজনে ৬ অক্টোবর ২০২৫ সোমবার সকাল সাড়ে ৯ টা হতে ১০টা পর্যন্ত আধাঘন্টা ব্যাপী জয়পুরহাট – বগুড়া মহাসড়কের পার্শ্বে ২০১৭ হতে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে ইসলামী ব্যাংকে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাই এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা তিনি বক্তব্যের মাধ্যমে বলেন এস আলম কতৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগকৃত কর্মকর্তা , কর্মচারীদের অনতিবিলম্বে ছাটায়ের দাবি জানানএবং দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে ওই টাকাগুলো দেশে ফেরত আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস মহোদয়ের সু – দৃষ্টি কামনা করে তিনি বক্তব্য শেষ করেন। এরপর বক্তব্য রাখেন ক্ষেতলাল মহিলা কলেজের প্রভাষক আব্দুল আলিম তিনি বলেন এস আলম ইসলামী ব্যাংকের দখল নেওয়ার পর ব্যাংক ধ্বংসের বিভিন্ন ফন্দি ও পায়তারা আটতে থাকেন এবং ভুয়া সার্টিফিকেট নিয়ে ব্যাংকে কর্মকর্তা, কর্মচারী নিয়োগ প্রদান করেছেন। ওই সকল কর্মকর্তা ইসলামী ব্যাংকের মিথ্যা অপপ্রচার চালিয়ে সুনাম ধন্য উক্ত ব্যাংকের সুনাম ক্ষুন্ন করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কথা বলা শেষ করেন। তারপর ছিলিমপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক খায়রুল ইসলাম বক্তব্যে বলেন ভুয়া সার্টিফিকেট জমা নিয়ে চাকুরীতে যোগদান করানো হয়েছে তাদের চাকরি থেকে অবিলম্বে বাদ দেওয়ার কথা জানান। এছাড়াও সাধারণ ব্যবসায়ী মাওলানা মোজাফফর হোসেন তার বক্তব্যে বলেন মাফিয়া লুটপাটকারি এস আলম দাঁড়া ব্যাংকের ব্যাপক ক্ষতি হয়েছে যেমন আনুমানিক ১৫ শত কোটি টাকা এবং প্রায় লক্ষাধিক টাকা লোপাট করা হয়েছে। অত্র ইসলামী ব্যাংক বিশাল ক্ষতির বোঝা ঘাড়ে নিয়ে কোন ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাংক ধ্বংসের পরিকল্পনাকারী এস আলমের কঠোর শাস্তি হওয়া বিশেষ জরুরী। পরিশেষে ব্যবসায়ী আবদুল হাকিম তার বক্তব্যে বলেন সকল অবৈধ নিয়োগ কর্মকর্তা, কর্মচারীর চাকুরী বাতিলের দাবি জানিয়ে কথা বলা শেষ করেন। এ সময় উল্লেখিত ইসলামী ব্যাংক শাখার গ্রাহক বৃন্দ, ইসলামী ব্যাংকে চাকুরী প্রার্থী ও চাকুরী থেকে বঞ্চিত যুবকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *