আরিফ রববানী
ময়মনসিংহ
দুর্গাপূজা উপলক্ষে দেবী বিসর্জনের প্রস্তুতি ঘিরে ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের তীরে কাচারি
স্নান ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুফিদুল আলম। দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই পরিদর্শন করা হয় বলে জানা যায়।

বৃহস্পতিবার(২অক্টোবর) সকাল থেকে বিজয়া দশমী বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে দুপুরে তিনি বিসর্জন ঘাট পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, প্রকৌশলী জিল্লুর রহমান, প্রকৌশলী আজারুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তা,সেনাবাহিনী, পুলিশ ও মহানগর সনাতন ধর্মের নেতৃবৃন্দরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “বিসর্জন অনুষ্ঠানে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ঘাট এলাকায় বাড়তি নজরদারি ও পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।এ সময় তিনি বিসর্জন ঘাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সংস্কার কাজ খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বাংলাদেশ পূজা উদযাপন নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “প্রতিবছর দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসন যেভাবে সহযোগিতা করে আসছে, এ বছরও আমরা সেই সহায়তা পেয়েছে।
সে জন্য আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।

পরিদর্শন কালে ঘাটের নিরাপত্তা, সুষ্ঠু চলাচল এবং সার্বিক প্রস্তুতি ঘিরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক । তিনি নিশ্চিত করেন, দুর্গোৎসবের সমাপনী আচার শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও জানান- এ বছরের পরিস্থিতি একটু ভিন্ন। যার জন্য আমাদের কার্যক্রম সেভাবেই নির্ধারণ করেছি। অত্যন্ত ভালোভাবে নজরদারি করা হচ্ছে। বিসর্জনের সময় পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে মনিটরিং করা হবে। তারপর সবাই যেন নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারে সেটিও দেখভাল করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *