রবিউল ইসলাম
নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার নালিতাবাড়ীর মরিচ পুরান ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপে ব্যক্তি উদ্যোগে নগদ অর্থ উপহার দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক হাজী ফরহাদ হোসেন।
গেলো রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের সকল পূজা মণ্ডপে এই সহায়তা প্রদান করেন তিনি। নগদ অর্থ উপহার পেয়ে হাজী ফরহাদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় পূজা মণ্ডপের দায়িত্বরা।
হাজী ফরহাদ হোসেনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বরতদের মাঝে নগদ অর্থ পৌঁছে দেন। এসময় তার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন,ফখরুল ইসলাম,কামরুজ্জামান কানন,স্বপন প্রমুখ।এ বিষয়ে হাজী ফরহাদ হোসেন বলেন,সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি কিছু উপহার দিতে চেষ্টা করেছি মাত্র। আমি সব সময় আমার সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করছি এবং করবো। উল্লেখ্য,হাজী ফরহাদ হোসেন,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মরিচপুরান ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়বেন বলে ঘোষণা করেছেন। ঢাকার গাজীপুরের টঙ্গীতে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি সব সময় যেকোনো সামাজিক কাজে তার সাধ্যমতো অংশ নিয়ে থাকেন।
