আশেক মাহমুদ শাকিল
ময়মনসিংহের ফুলপুর উপজেলার পৌরসভা গোদারিয়া গ্রাম হতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ২.৩০ মিনিটে ২৫ পিস ইয়াবা সহ তিনজন মাদক কারাবারিকে আটক করেন ফুলপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন ১)নূরে আলম, পিতা আব্দুল খালেক, গ্রাম- পয়ারী দ্বিতীয় খন্ড ।২)তুহিন রহমান ওরফে সোহাগ ডাক্তার, (৩০) পিতা মিরাজ উদ্দিন, গ্রাম- আমুয়াকান্দা। ৩)মানিক মিয়া, পিতা- রইছ উদ্দিন, পয়ারী দ্বিতীয় খন্ড।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন উনাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অন্যান্য মামলার ৩ জন সহ মোট ৬ জন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে আমরা বদ্ধপরিকর তাই মাদকের বিরুদ্ধে অভিযান সব সময় অব্যাহত থাকবে।
