আশেক মাহমুদ

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল-আলম এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ও হালুয়াঘাট সার্কেল এর তত্বাবধানে ইং ২৫/০৮/২০২৫ তারিখ অফিসার ইনচার্জ এর নির্দেশে ধোবাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করতঃ এসআই(নিরস্ত্র)/মোঃ মাহমুদুল হাসান, এএসআই(নিঃ) মনির হোসেন সঙ্গীয় ফোর্স সহ ধোবাউড়া থানাধীন ধাইরপাড়া সাকিনস্থ পানির ট্যাংকির পার্শ্বে কলসিন্দুর টু ধোবাউড়া পাকা রাস্তার উপর হইতে ভারতীয় ২২ পিস Creta কোম্পানীর কম্বল, যাহার মোট মূল্য ৪৪,০০০/-(চুয়াল্লিশ হাজার) টাকা সহ ০৩ জন আসামী ১। রাশিদা বেগম (৩৫), ২। মোছা দিনা (২৫), ৩। মোঃ এনামুল (৩১) দেরকে গ্রেফতার করা হয়।

ধৃত চোরাকারবারীদের বিরুদ্ধে এসআই(নিরস্ত্র)/মোঃ মাহমুদুল এর এজাহারের ভিত্তিতে ধোবাউড়া থানার মামলা নং-১৩, তাং-২৫/০৮/২০২৫, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি), রুজু করা হইয়াছে। মামলাটি তদন্তধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *