লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ই আগস্ট ২০২৫ শনিবার সকাল সাড়ে ১১ টায় উক্ত উপজেলার কানন বালা হারাবতি খালসহ বিভিন্ন খালে এবং জমির বড় লালাতে অবৈধ শয়তান ও বড় ধরনের এক জাতীয় জাল ফেল খালের এবং জমির প্রবাহ পানির গতিরোধ উচ্ছেদের উদ্দেশ্যে মাত্রাই ইউনিয়ন, উদয়পুর ইউনিয়ন ও আহমেদাবাদ ইউনিয়নের বড় বড় সকল ধরনের খালে যৌথভাবে অভিযান পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান ও সহকারি কমিশনার ( ভূমি ) কালাই ইফতেকার রহমান । অভিযান পরিচালনা করাকালীন সময়ে সাথে ছিলেন উপজেলা মৎস অফিসার তৌহিদা মোহতামিম,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী, জয়পুর সদর জেলা ও কালাই উপজেলা বিডি ক্লিনার শিক্ষার্থীরা, উপজেলা মৎস্য অফিস সহকারী সোহেল ও তারিকুল রহমান তারেক, মাত্রাই ইউপি প্যানেল চেয়ারম্যান আম্বিয়া খাতুন, উদয়পুর ইউপি প্যানেল চেয়ারম্যান কারিমা খাতুন ও আহমেদাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান বাসেদুর রহমান বাসেত এবং ইউপি সদস্যগণ৷ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখিত ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধ এবং মাছের জন্য অত্যন্ত ক্ষতিকারক শয়তান জাল, চায়না দুয়ারী ও বিশাল বড় ধরনের প্রায় অর্ধশতাধিক প্রবাহ পানি গতিরোধক অবৈধ জাল জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে এনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের নির্দেশ মোতাবেক জাল গুলোতে আগুন জ্বালিয়ে দিয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় ইউএনও অফিসের লোকজন, উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন লোকজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *