আরিফ রববানী
ময়মনসিংহ
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বাংলাদেশ গণতান্ত্রিক সমাবেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,নিউজ টিভি 64 এর চেয়ারম্যান ও প্রকাশক, জাতীয় সাপ্তাহিক পারাপারের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল বলেছেন, এটি শুধু একটি প্রাণনাশের ঘটনা নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি ভয়াবহ দৃষ্টান্ত। এই ধরনের নির্মম ঘটনা একটি সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং তা বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর করছে। তিনি বলেন, আমাদের রাজনৈতিক আদর্শ ও নীতির সঙ্গে সন্ত্রাস ও সহিংসতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক না কেন, সে কখনোই আইনের ঊর্ধ্বে হতে পারে না। তিনি তুহিন হত্যায় জড়িত ও গ্রেফতারকৃত আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।
শনিবার (১৬
ই আগস্ট) বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ গণতান্ত্রিক সমাবেশ ময়মনসিংহ জেলা শাখা,নিউজ টিভি 64 ও জাতীয় সাপ্তাহিক পারাপার পত্রিকার সাংবাদিকদের উদ্যোগে ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন।
মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ রাজু আহমেদ, ইউসুফ আব্দুল্লাহ,আলমগীর হোসেন মিন্টু,সামদানি হোসেন বাপ্পি, ইউসুফ আলী,মাহফুজুর রহমান, মফিজ উদ্দিন।এছাড়াও মো:আমান উল্লাহ,লিখন আহমেদ, মিরাজ আলী,আশেক মাহমুদ শাকিল,হৃদয় আহমেদ, মকবুল হোসেন, আব্দুল লতিফ, দুলাল মিয়া, ইউনুস মিয়া, ইয়াসিন আলী, রাইয়ান, রাকিব উপস্থিত ছিলেন।
মানববন্ধনে তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন তুহিন হত্যার বিচার দ্রুত শেষ করতে হবে না হলে দেশব্যাপী আরো কঠোর কর্মসূচি দেওয়ারও হুশিয়ারি করেন বক্তারা।
