সামদানি হোসেন বাপ্পি
ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১২ জুন বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব আমিনুল হক শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আবুল কালাম শামসুদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান আনিস সহ নেতৃবৃন্দ ।
