মোঃ সজিব আল হাসান
ময়মনসিংহ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের কৃষ্টপুর এলাকার চিহ্নিত কুখ্যাত পেশাদার ছিনতাইকারী লালচানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-১৪।
৩ জুলাই, বুধবার ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পাটগুদাম ব্রীজ মোড় থেকে একটি চৌকস অভিযান চালিয়ে র্যাব–১৪ এর একটি দল তাকে হাতে নাতে আটক করে। গ্রেফতারকৃত লালচানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
লালচান দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। তার গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।
ব্রীজ মোড় এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা RAB–১৪ এর এই সফল অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা এমন অভিযান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
র্যাব–১৪ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
