মোঃ ইমরুল আহসান
১২ জুন ২০২৩ তারিখ দুপুর ১৩.০০ টায় সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে ফ্রান্সের OFPRA (French Office For Refugees & Stateless Person) সংগঠন এর প্রতিনিধি দলের চারজন সাক্ষাৎ ও মতবিনিময় করেন। উক্ত প্রতিনিধি দলের নেৃতত্ব দেন Claire LUMMAUX, Research Officer (Protection of Refugees & Stateless Person) এবং François-Xavier VIEILLARD Research Officer (Protection of Refugees & Stateless Person)।প্রতিনিধি দলের সাথে মানব পাচার, সংঘবদ্ধ অপরাধ, বাংলাদেশ হতে ফ্রান্সে আশ্রয় প্রার্থী এবং অবৈধ অনুপ্রবেশ, শিশুদের উপর যৌন নিপীড়ন, বিদেশে জনশক্তি প্রেরণে ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সীর ভূমিকাসহ মানব পাচারের শিকার ভিকটিমদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে মানসিক সহায়তা প্রদানসহ দেশি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা এবং পদক্ষেপ সংক্রান্তে আলোচনা করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *