লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে ২৮ শে মে ২০২৫ বুধবার সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে ” বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি “এ প্রতিপাদ্য কে সামনে রেখে ৭ দিন ব্যাপি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান ও সহকারী কমিশনার ( ভূমি) কালাই ইফতেকার রহমান।
অত্র উপজেলার ব্যাংকার্স ক্লাবের সভাপতি কালাই উপজেলা শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শামসুল আলামিন, সাধারণ সম্পাদক রাকাব নুর ইসলাম, অর্থ সম্পাদক মার্কেটাইল ব্যাংক ব্যবস্থাপক মনোয়ার হোসেন এছাড়াও সাধারণ সদস্যদের মধ্য থেকে অগ্রণী ব্যাংক শাখা সাকিব আহমেদ, ইসলামী ব্যাংক তোরিকুল ইসলাম, কর্মসংস্থা ব্যাংক শফিকুল ইসলাম ও পল্লী সঞ্চয় ময়েজ্জল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আব্দুল্লাহ্। বৃক্ষ রোপণ শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। উক্ত উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক ফলজ,বনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপন করা হবে। ৪ ঠা জুন (২০২৫) বুধবার বৃক্ষরোপন কর্মসূচির সমাপ্তি ঘটবে।
