লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বিনিফিট প্রোগ্রাম শীর্ষক প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৫ শে মে ২০২৫ রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে ” যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা ” এ প্রতিপাদ্য সামনে রেখে মা ও শিশু সহায়তা কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪” বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক লায়নুন নাজমা বেগম, কালাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন ও কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন।অত্র উপজেলা কমিটির প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃ পঃ কর্মকর্তা মাহবুব -উল- আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, পাঁচ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *