সাদিকুর রহমান
রাজশাহীর দুর্গাপুর প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে যুবলীগের ওয়ার্ড সভাপতি এবং সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ মে) দিবাগত রাতে দুর্গাপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আসামিদের রাজশাহীর সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সুখানদিঘি গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল (৩৪) এবং আমগ্রাম এলাকার আব্দুল মান্নান (৪৫)। তাদের মধ্যে আব্দুল আওয়ালের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে এবং আব্দুল মান্নান একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও আদালতের পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, “নাশকতার মামলায় আব্দুল আওয়াল এবং সাজাপ্রাপ্ত পরোয়ানার ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।”

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *