মোঃআল ইমরান
স্টাফ রিপোর্টার
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নে ১৩০০ মিটার কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ের বারধার রেললাইন হইতে হিড়িভিটা সুুরুজ আলীর বাড়ি পর্যন্ত ১৩০০ মিটার কাঁচা রাস্তা সংস্কার কাজটি ১১ মে রবিবার ২০২৫ ইং দুপুরে কাজের শুভ উদ্বোধন করেন,বিএনপি নেতা এ এস এম শহিদুল্লাহ ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন,উপ-সহকারী প্রকৌশলী মোঃ জয়েন আলী,কার্যসহকারী মোঃ নাজমুল হুদা, স্থানীয় ইউপি সদস্য মোঃ সাদেক মিয়া,নেত্রকোনা জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আহমদ আলী সরকার, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এম এ মান্নান, বি এন পি নেতা আজিম উদ্দিন তালুকদার আরশাদ মিয়া,পূর্বধলা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মোঃ রাশিদ,উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম মানিক, বি এন পি নেতা হাজ্বী সোহেল, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ,কলেজ ছাত্র দলের আহবায়ক আনিসুজ্জামান আনিস,হোগলা ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন,যুব দল নেতা শরিফুল ইসলাম শরিফ প্রমূখ।
