মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

রোববার (১১ মে) সকাল ১১:৩০ মিনিট থেকে দুপুর এক টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম তারেক সুলতানসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগন উপস্থিত ছিলেন।।

সভায় জেলা প্রশাসক জেলায় চলমান নানা উন্নয়ন কার্যক্রমের বর্তমান অবস্থা ও তাঁর নেয়া গৃহিত পদক্ষেপ নিয়ে সাংবাদিকদেরকে ব্রিফ করেন এবং জেলার উন্নয়ন কাজে সর্বাত্বক সহায়তা করার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।।

সভায় প্রায় অর্ধশত সংবাদকর্মী এই মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের নানা বক্তব্য তুলে ধরেন।। জেলা প্রশাসক সে-সব শোনেন এবং বাস্তবায়নের বিষয়ে তাঁর সদিচ্ছার কথা তুলে ধরেন।।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *