স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশিগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেওয়া হয়।

নতুন বছরের এই উৎসবটি ব্যাপকভাবে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে ‘এসো হে বৈশাখ’ গানের সুরে নববর্ষকে স্বাগত জানানো হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

দিবসের শুরুতে সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি মালিবাগ মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা , জনস্বাস্থ্য প্রকৌশলী , কৃষি কর্মকর্তা, সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী আয়োজিত নানা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনও এবং অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’সহ নানা বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আগত দর্শনার্থীরা।

এছাড়াও এ উপলক্ষে স্থানীয় গ্রন্থাগারে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা উপজেলা পরিষদ চত্বরে আবশ্যিকভাবে জাতীয় সংগীত এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদযাপন,উপজেলার সংশ্লিষ্ট হাসপাতালে ও প্রতিষ্ঠানগুলোতে এতিমখানায় উন্নত মানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার সরবরাহের ব্যবস্থা করণসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবকর পরিবেশে সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *