আরিফ রববানী
ময়মনসিংহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, উলামা বিভাগ ময়মনসিংহ মহানগর এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর আমীর ও
ময়মনসিংহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি ইউনিট সংগঠন এর গুরুত্ব নিয়ে তাৎপর্যপুর্ণ আলোচনা করেন। এসময় তিনি বলেন-দক্ষতা উন্নয়নের অন্যতম মাধ্যম হলো প্রশিক্ষণ। মসজিদের ইমামদের ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞানদানের পাশাপাশি আর্থসামাজিক বিষয়ে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগ ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী শাখার নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুল হাসন শামিম প্রমুখ।
মহানগর উলামা বিভাগের সভাপতি মাওলানা সুলায়মান হাসান সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেন- ময়মনসিংহে জামায়াতের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে ইমামগণ দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। অনেক ইমাম প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড উল্লেখযোগ্য ভুমিকা রাখছেন। ইমামগণ সমাজের প্রভাবশালী নেতৃস্থানীয় ব্যক্তি। দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূরীকরণ, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং আর্থসামাজিক বিষয়ে জনগণকে সচেতন করার ক্ষেত্রে ইমামদের রয়েছে গুরুত্বপূর্ণ ভ‚মিকা। প্রশিক্ষিত ইমামগণ মসজিদে জুমার বয়ানসহ ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করে মানুষকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছেন।
