বিশেষ প্রতিনিধি

রংপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে প্রথম অভিযানে মোঃ আসাদুজ্জামান জনিকে রংপুর চিড়িয়াখানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আব্দুর রহিমের পুত্র ও গনেশপুর এলাকার বাসিন্দা।

এরপর রাত ২টার দিকে দ্বিতীয় অভিযানে মোঃ মিজানুর রহমান মিজুকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং গনেশপুর, রংপুর সদর এলাকার বাসিন্দা।

যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে, তারা দুজনই গত ৫ই আগস্টের মামলার আসামি ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *