লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের যুব সমাজের উদ্যোগে ০১লা এপ্রিল ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শাইলগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে শাইলগুন সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শতাব্দী পেরিয়ে একযুগ, বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শত বছরের সার্বিক উন্নয়ন তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান এর পক্ষ থেকে তার প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ( ভারপ্রাপ্ত ) শিক্ষক সাইফুল ইসলাম বকুল।
প্রভাষক সারোয়ার হোসেন ও সোয়ায়েব হোসেনের যৌথ সঞ্চালনায় সহ-সভাপতির বক্তব্য রাখেন মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজের প্রভাষক আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, ভিরিল্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনসুর রহমান, শাইলগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান সাখাওয়াত হোসেন, ভিরিল্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, সমাজ সেবক আবু সাঈদ নুরুল্লাহ।
আলোচনা শেষে উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বিদ্যালয় থেকে প্রথম বৃত্তি পাওয়া সাবেক শিক্ষার্থী, ,প্রথম সরকারি চাকরি পাওয়া শিক্ষার্থীদের মাঝে এবং গ্রামে ন্যায্য বিচার প্রতিষ্ঠা করা ব্যক্তির পরিবারের সদস্যের হাতে সম্মাননা স্বরূপ অতিথিবৃন্দের মাধ্যমে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও উল্লেখিত শাইলগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং পাঠ দানে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষককে ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এ সময় উল্লেখিত বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক, কর্মচারী, বর্তমান এবং সাবেক শিক্ষার্থী, গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ , অভিভাবক, অভিভাবিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শাইলগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ মানুষের ভিড় ছিল অত্যন্ত সুন্দর ও জাঁকজমক পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটেছে ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *