মোঃআল ইমরান
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ওজাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক গৌরীপুর পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক
তারুণ্যের আইকন মোঃ জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বি এন পি,যুবদল,স্বেচছাসেবক দল,ছাত্রদল,কৃষকদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মোঃ জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন,রাখাল প্রেসিডেন্ট শহীদ রাষ্ট পতি জিয়াউর রহমান স্বাধীনতার কথা ঘোষণা না করলে,আমরা বাঙালি জাতী না হতে পারতাম স্বাধীন,না পেতাম লাল সবুজের পতাকা সহ স্বাধীন বাংলাদেশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকের এই দিনে সেই মহান নেতাকে ও শ্রদ্ধার সাথে স্মরণ করি ত্রিশ লক্ষ শহীদদের যাদের আত্নত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

পাপ্পু বলেন,স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন,আওয়ামীলীগ গত ১৭ বছরে স্বাধীনতা ধ্বংস করেছে,হরণ করেছে জন গণের ভোটের অধিকার।
ছাত্র জনতা,বিএন পির আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকার আওয়ামীলীগের পতন সহ তারা দেশ
থেকে পলায়ন করেছে।
দেশের বাহির ও ভেতর থেকে তারা দেশের বিরোদ্ধে ষড়যন্ত্র শুরু করছে,আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে আর যেন কোন দল, গোষ্ঠী বা বিদেশী কোন অপশক্তি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করতে পারে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *