লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ শে মার্চ ২০২৫ বুধবার ভোর বেলা উপজেলা পরিষদ চত্বরে ৩১, বার তপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা ঘটানো হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধার সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসন, কালাই থানা মুক্তিযোদ্ধা সংসদ কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালাই সরকারি মহিলা কলেজ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস স্টেশন, পল্লী বিদ্যুৎ সমিত, কাকলি শিশু নিকেতন ও সদর হাই স্কুল, ল” চেম্বার, উপজেলা শাখা বিএনপি ও উপজেলা শাখা যুব গণ অধিকার পরিষদ, পৌর বিএনপি এবং ৩ প্রেসক্লাব। পুষ্পস্তবক অর্পণের পর দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় কালাই সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীত গুন গুন করে গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর শান্তির দুত পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। তারপর উক্ত কলেজ মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউট, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার পর উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে অত্র কলেজ মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) কালাই ইফতেকার৷ রহমান, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফাহমিদা আক্তার লিনা, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন,কালাই উপজেলা শাখা জামাতের আমির মাওলানা মনসুর রহমান ও নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, জয়পুরহাট জেলা বিএনপি’র অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার সহ আরো প্রমুখ। আলোচনা শেষ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগনকে ফুলেল শুভেচ্ছা ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, বিএনপি ও জামাতের রাজনৈতিক নেত্রবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
