নিরব হাসান
ময়মনসিংহ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রোজাদারদের মাঝে মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ ইফতার বিতরণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আবু ওয়াহাব আকন্দ। এছাড়াও ছিলেন ময়মনসিংহ মহানগর তাঁতি দলের আহ্বায়ক ডাঃ জাহাঙ্গীর আলম ও তাতিঁ দলের আরও নেতাকর্মী সহ ময়মনসিংহ মহানগর যুবদল, মহিলা দল, ছাত্রদল, মৎস্যজীবী দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ময়মনসিংহ মহানগরের তাঁতি দলের আহ্বায়ক ডাঃ জাহাঙ্গীর আলম বলেন আমরা বিগত সময় সাধারণ মানুষের পাশে ছিলাম এখনো আছি ও ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
তারেক রহমানের নির্দেশে
আমরা দেশ জাতির ভাগ্য উন্নয়নে সকল কাজ করে যাব ইনশাআল্লাহ। পরে ময়মনসিংহ বিভাগের মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ইফতার বিতরণ পরিচালনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *