আরিফ রববানী
ময়মনসিংহ
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। পবিত্র রমজান মাসে যুবকরা যেন অর্থ সহ কোরআন তেলাওয়াত করতে পারে তাই যুবকদের মাঝে অর্থসহ কোরআনুল কারিম বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আনন্দ মোহন কলেজ মিলনায়তনে এই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এবং ময়মনসিংহ মহানগরের সম্মানিত সভাপতি শরিফুল ইসলাম খালিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আগামীর ইসলামি রাস্ট্র ব্যবস্হা চাইলে আল কোরআন বেশি করে পড়তে হবে, এর অর্থ বুঝতে হবে এবং এর আলোকে সমাজ গড়তে হবে। আর এ জন্য যুবকদের এগিয়ে আসার আহবান করেন। তিনি আরো বলেন একেকজন যুবক হযরত ওমরের মত হতে হবে। তবেই এদেশে আল কুরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রবিউল ইসলাম, আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি মেহেদি হাসান মিল্লাত , সেক্রেটারি মোঃ বুরহান উদ্দীন,,  সাহিত্য সম্পাদক,,, শিক্ষা সম্পাদক সহ অনান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ। আলোচন সভা শেষে পবিত্র মাহে রমজানের পবিত্র রক্ষায় উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *