সৈয়দ মুনিরুল হক নোবেল
পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় জামালপুর শহরের দেওয়ানপাড়া টেনিস ক্লাব মোড়ের স্টার কমিউনিটি সেন্টারে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখা
আয়োজিত আলোচনা সভা, ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। সভাপতিত্ব করেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার আহবায়ক ডাঃ আহম্মদ আলী আকন্দ। সঞ্চালনা করেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডাঃ মোহাম্মদ তারিকুল ইসলাম।
