সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও পথচারীদের মাঝে মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ শুরু করেছেন ময়মনসিংহ বৈষম্যবিরোধীছাত্র আন্দোলন ছাত্রপ্রতিনিধি ওয়ালিদ আহমেদ অলি এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেন।

রবিবার (০৯ মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজানের অষ্টম তম দিনে রেলওয়ে স্টেশনে সামনে তিনি ইফতার বিতরণ করেন। পুরো রমজান মাস জুড়ে ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে প্রতিদিন শতাধিক মানুষের মাঝে ফ্রি ইফতার বিতরণ করা হবে।

এই কাজের সাথে জড়িতরা জানান, প্রথম রমজানের সামনে মাসব্যাপী এই ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শেষ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *