বিশেষ প্রতিনিধি

১লা মার্চ বিকাল ৩ টা ৩০ মিনিট এ রংপুরের হারাগাছ থানা এরিয়ার তালপট্টি থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আসামি – মোঃ আশরাফুল ইসলাম (৩৯), পিতা: মৃত জামাল উদ্দিন, গ্রামঃ কালমাটি, পোস্টঃ কুনিয়াগাছ, থানাঃ লালমনিরহাট, জেলাঃ লালমনিরহাট, ওয়ার্ড নং: দুই, ইউনিয়নঃ ২ নং কুনিয়া গাছ, কে ৫০ বোতল ফেনসিডিল ও একটি বাটন মোবাইল ফোন সহ গ্রেফতার করে যৌথ বাহিনী ।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আসামি মোঃ আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত ছিলো । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিকে জব্দকৃত মাল সহ আইনি প্রক্রিয়া চলমান।
এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *