মোঃ আরিফ রববানী
ময়মনসিংহ
আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা,ছিনতাই, রাহাজানি, দূর্নীতি ও মাদক সেবন বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি ময়মনসিংহ বড় মসজিদ হয়ে গাঙ্গিনাপাড় হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মোড়ে সমবেত হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তাগন বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা মুসলমানদের ঈমানী দ্বায়িত্ব। সমস্ত অশ্লীলতা, বেহাপনা বন্ধ করতে হবে। দিনের বেলায় হোটেল – রেস্তোরাঁ বন্ধ রাখতে সংশ্লিষ্ট মালিকগণ কে আহবান জানান। আইনশৃঙ্খলা উন্নতি, দ্রব্য মূল্যের উর্ধগতি রোধ, মাদক সেবন, ছিনতাই, রাহাজানি, সর্বস্থরে দূর্নীতি ও গুপ্ত হত্যা বন্ধ করে দেশে স্ফীতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান জানান।

এসময় তারা ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন-অন্তত রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন। সিন্ডিকেট ব্যবসায়ীদের লাগাম টেনে ধরুন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে খেয়ে যেন মানুষ কমপক্ষে রোজা রাখতে পারে সে ব্যবস্থাটুকু করারও আহবান জানান নেতৃবৃন্দ।

খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল করিম এর সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ এর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা লুৎফর রহমান মাদানি, মাও.মশিউর রহমান, মাও. মাহবুবুর রহমান, মাও. নাজমুস সাকিব, ক্বারি এহসানুল হক, মাও. মাহফুজুল হক, মাও.রেজাউল করিম প্রমূখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *