স্থানীয় প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর একটি টিম উপপরিচালক জনাব হুমায়ুন কবীর খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব ব্রজলাল চাকমা এর নেতৃত্বে দুপুর প্রায় ১২ঃ৩০ ঘটিকায় চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শাহ আমানত টোল প্লাজা এলাকায় শ্যামলী পরিবহনে অভিযানে আসামী মোঃ রিদুয়ান (২৫) ও মোঃ নুর আলম (২০) কে ১৮৬০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারা ঢাকা ইয়াবাগুলো পাচার করছিলো। উপপরিদর্শক জনাব নাসরিন পারভীন রুমি তালুকদার বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
আসামী-(০১) মোঃ রিদুয়ান (২৫)(গ্রেফতার), পিতাঃ মৃত আব্দুস সালাম, মাতাঃ রিজিয়া বেগম, সাংঃ পশ্চিম পাগলির বিল, ০২ নং ওয়ার্ড, হলুদিয়া পালং ইউনিয়ন পরিষদ, পোস্টঃ মরিচ্যা, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার।
আসামী-(০২) মোঃ নুর আলম (২০)(গ্রেফতার), পিতাঃ আলী আহম্মদ, মাতাঃ সখিনা খাতুন, সাংঃ পশ্চিম পাগলির বিল, ০২ নং ওয়ার্ড, হলুদিয়া পালং ইউনিয়ন পরিষদ, পোস্টঃ মরিচ্যা, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার।
