লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার মাগরিব নামাজের পর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। উক্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় এনডিসি কমিশনার জনাব খন্দকার আজিজ আহমেদ তিনি এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতসহ উপজেলায় শান্তি শৃঙ্খলার লক্ষ্যে সার্বিক বিষয়ে ভালো রাখার জন্য সকলের সহযোগিতা চেয়ে বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুরী।এছাড়াও অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার নুরুজ্জামান ও উপজেলা নির্বাচন অফিসার শাহানারা বেগম। মত বিনিময় সভাশেষে একই বৈঠকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে অসহায়, দুস্থ নারীদের ক্ষমতা বৃদ্ধি ও আত্মকর্ম কর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪ -২০২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ( এ ডি পি) আওতায় ক্রয় কৃত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর সহ ৫ ইউনিয়ন মোট ৬ জন অসহায় ও দুস্থ নারীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়ের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় সরকারি বিভিন্ন শাখার অফিসার বৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
