স্থানীয় প্রতিনিধি
০৬ জুন ২০২৩ খ্রি: তারিখ সকাল ০৬.৩৯ ঘটিকায় ২৫ (পঁচিশ) কেজি গাঁজাসহ সদর থানার বড়পোল মোড়ে ভৈরব টু ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মোঃ খোকন ভূইয়া (৩৮) ও মোঃ সাদেকুল ইসলাম ওরফে সাদেক (৩৫) দ্বয়কে গাঁজা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করেন। ধৃত মো: খোকন ভূইয়া (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৃত সৈয়দ ভূইয়ার ছেলে এবং ধৃত মোঃ সাদেকুল ইসলাম ওরফে সাদেক (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার চান্দী এলাকার মৃত মজনু ভূইয়ার ছেলে।
০৬ জুন ২০২৩ খ্রি: তারিখ ভোর ০৪.৫০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মোঃ রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদ্বয়কে গ্রেফতার করে বিবাদীদ্বয়ের নিজ হেফাজতে থাকা ২৫ কেজি গাঁজা উদ্ধারপূর্বক সকাল ০৬.৩৯ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত বিবাদীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবত বিক্রয় করে আসছেন। স্থানীয় লোকজনের মতে, ধৃত মোঃ খোকন ভূইয়া (৩৮) ও মোঃ সাদেকুল ইসলাম ওরফে সাদেক (৩৫)দ্বয়ের এহেন কর্ম এলাকার বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
