শুধুই তুমি

মোঃ সারোয়ার জাহান সোহাগ

অপরুপ ছাতিম ফুলের সুন্দর সুবাসে
গতিশীল ও সুন্দর বাতাসে ।
সুন্দর ও অপূর্ব বিশালাকার নভোমণ্ডলে
সবকিছুর ছায়া দেখি তোমার কপোলে ।
কেন তুমি এতো সুন্দর এ ভুবনে?
তোমাকে ছাড়া কিছুই দেখি না আমার মনে।
হাজারো হরেক পাখির সুমধুর গানে
দেখি তোমার রুপের ছায়া সাদা ও নীল গগনে ।
তোমাকে ছাড়া কিছুই নাহি ভাবতে পারি
বেরিয়ে পড়ে আমার অজস্র বারি।
দেখি তোমার চোখ অপলক মায়াতে
রয়ে যায় আমার প্রেম অতি নিভৃতে ।
বাসরলতা ফুলের চেয়েও মুগ্ধতা দেখি তোমার বদনে
পরম উচ্ছসিত আমি তোমার আগমনে।

অতি পুলকিত আমি তোমার দর্শনে
রয়ে যায় আমার প্রেম চিরন্তনে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *